ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সহযোগী অধ্যাপককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত
সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সঞ্জয় কুমার সরকার (৩৪) নামে এক সহযোগী অধ্যাপককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৪ জুলাই) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

সঞ্জয় সরকার উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের অধীর চন্দ্র সরকারের ছেলে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাপুর গ্রামের সঞ্জয় কুমার সরকারের বাড়ি সংলগ্ন একটি রেকর্ডভুক্ত রাস্তা রয়েছে। পাশের জমির মালিক নয়ন কুমার সরকার রাস্তাটি নিজের জমি দাবি করে বিভিন্ন সময়ে মাটি কেটে নেন। এতে জনসাধারণের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকারসহ রাস্তা দিয়ে চলাচলকারী অন্যরা বাধা দেন। পরে গত ২ জুলাই সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও তার লোকজন সঞ্জয় কুমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত অন্যরা হলেন, তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৪), আইয়ুব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২), আনছার আলীর ছেলে লিটন মিয়া (২২), নির্মল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার (২২)।

এ বিষয়ে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, কয়েকজন মাদকাসক্ত আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ নিয়ে আইনের আশ্রয় নিয়েছি। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে মামলা করবো।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রুহুল আমিন জাগো নিউজকে বলেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। বিষয়টি সমাধানের চেষ্টা করেও সেদিন সমাধান করা সম্ভব হয়নি। সেদিন অতর্কিতভাবে কয়েকজন উশৃঙ্খল ছেলে সঞ্জয় সরকারের ওপর চড়াও হয়। বিষয়টি দুঃখজনক।

বুধবার (৫ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি নিয়ে বিরোধে হুমকির ঘটনায় সঞ্জয় সরকার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102