ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত
শেরপুরে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

শেরপুর: শেরপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর প্রেসক্লাবের নয়া কর্মকর্তারা। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় রজনীগন্ধ্যায় জেলা প্রশাসকের সাথে ওই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বে নয়া কর্মকর্তারা।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে জাতির বিবেক হিসেবে তাদেরকে দায়িত্বশীলতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শেরপুরের সুনাম ক্ষুন্ন হয়- এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সমীচিন বলে অভিমত পোষণ করেন তিনি। সেইসাথে তিনি সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের নানা উন্নয়ন ও ইতিবাচক কর্মকান্ডও তুলে ধরার আহবান জানান।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এবং প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবির, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নূর ই আলম চঞ্চল, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু সরকার হারুণ, নির্বাহী সদস্য এমএ হাকাম হীরা ও মহিউদ্দিন সোহেল উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102