ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজ থেকে ফিরে প্রিয় সতীর্থের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন। খেলছিলেন টেস্ট ও ওয়ানডে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম ইকবাল।

ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় সাবেক-বর্তমান অনেক ক্রিকেটার ব্যথিত হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে পোস্ট করেছেন। দীর্ঘদিনের প্রিয় সতীর্থকে নিয়ে মাশরাফি-তাসকিনদের মতো স্ট্যাটাস দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

পবিত্র হজ পালন করতে সৌদি আরব ছিলেন মাহমুদউল্লাহ। দেশে ফিরেই তামিমের এমন সংবাদে মর্মাহত হয়েছেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন তামিমের কাছে।

মাহমুদউল্লাহ তার স্ট্যাটাসে বলেন, গতরাতে হজ থেকে ফিরে এসে হঠাৎ আজ শুনলাম তামিমের অবসরের কথা। প্রতিটি অবসরের সিদ্ধান্তই দুঃখের।

এই খবর শুনে আমি খুবই মর্মাহত ও দুঃখ পেয়েছি। আমরা এত বছর ধরে টিম মেট হিসেবে ছিলাম, অনেক স্মৃতি আমাদের। বাংলাদেশের ক্রিকেটে তার (তামিমের) অবদান অপরিসীম। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তার মঙ্গল করুন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102