ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এশিয়া কাপে অধিনায়ক হয়ে ফিরবেন তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫৩ বার পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তবে তিনি এখনই জাতীয় দলে ফিরছেন না। তার মানে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজে তার খেলা হচ্ছে না। তিনি দেড় মাসের ছুটি নিয়েছেন। এশিয়া কাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম।

চলতি সপ্তাহে এশিয়া কাপের সূচি ঘোষণা করতে পারে আয়োজক দেশ পাকিস্তান। ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই শেষ করতে হবে এশিয়া কাপ।

বুধবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় হেরে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঠিক পরদিন সকালে সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের ঘোষণায় চমকে যায় পুরো দেশ। শুক্রবার দুপুরে অভিমানী তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে বের হয়ে তামিম জানান, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব।

এদিন গণভবনের সামনে তামিম যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি সাংবাদিকদের বলেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন শেষ করে আশা করি দ্রুত সময়ের মধ্যেই ক্রিকেটে ফিরে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102