ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত
ফের ক্যাম্পে গোলাগুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের টেকনাফে ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

নিহত রাসু বেগম (২৩) টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ ব্লক-সি/৮ এর ওসমান গনির স্ত্রী।

টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭ এর মাঝি মোহাম্মদ নুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে পারিবারিক কলহের জের ধরে টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭ এর সি/৮ ব্লকের বসবাসরত রাসু বেগম ক্যাম্প সংলগ্ন ভাড়া বাসায় শয়নকক্ষে সিলিংয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে আশপাশের লোকজন এ ঘটনা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন টিডিএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশকে অবগত করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102