ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মা সেতু হয়ে রেল ভারত পর্যন্ত যাবে: চিফ হুইপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪২ বার পঠিত

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু রেল সংযোগ একদিন মংলা বন্দর, পায়রা বন্দর এমনকি ভারতের সঙ্গেও সংযুক্ত হবে। ভারতের সঙ্গে সংযোগ হওয়ার কারণে আপনারা নিজের ঘরের সামনে থেকে রেলে চড়ে ভারতসহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন। চিকিৎসা, লেখাপড়ার জন্য আরও সুযোগ আমাদের দেশের মানুষ পাবে। সেই আলোকে প্রধানমন্ত্রী ব্যাপক উন্নতি করছেন।

শুক্রবার মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বাঁচামরা নদীর উপর হাতিরঝিলের আদলে নির্মিত দাদাভাই সেতু উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাদাভাই সেতুটির দৈর্ঘ্য ২৪৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৩ মিটার। সেতুর নির্মাণ ব্যয় প্রায় সাড়ে ২৯ কোটি টাকা।

তিনি আরও বলেন, আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু। বঙ্গবন্ধু বেঁচে থাকলে পদ্মা সেতু অনেক আগেই আমরা পেতাম। রাজনৈতিক কারণে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার জন্য সেতু করতে পারিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের নিজস্ব অর্থায়নে আপনাদের টাকায় এ পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর মঞ্জিলের গদিনশীন পীর হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা প্রকৌশলী একেএম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102