ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশুগঞ্জে কুকুরের কামড়ে আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)।

আহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে পরে বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102