ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রেম থেকে ধর্ষণ, গ্রেফতার যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

নাটোরে ধর্ষণ মামলায় মিজানুর রহমান (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৯ জুলাই) দিনগত রাত ১২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর দক্ষিণপাড়ার প্রয়াত আফসার সরদারের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় আটমাস ইন্সপেক্টর পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন মিজানুর। পরবর্তীতে মোবাইল ফোন ও ম্যাসেঞ্জারে আলাপের মাধ্যমে মিজানুর ঐ তরুণীর বিশ্বাস অর্জন করে তার কিছু নগ্ন ছবি ছবি সংগ্রহ করে। পরে তরুণীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় সে। এতে রাজি না হওয়ায় তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে এক লাখ ৩৮ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

কোম্পানি অধিনায়ক আরও জানান, ছবি ফিরিয়ে দেওয়ার কথা বলে ১২ মে তরুণীর বাড়ি যায় মিজানুর। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তরুণীকে ধর্ষণ করে। এঘটনায় ভুক্তভোগী সদর থানায় মামলা করলে গ্রেফতার এড়াতে ঘনঘন স্থান পরিবর্তন করতে থাকে মিজানুর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102