ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে ইইউ, আপত্তি নেই ইসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যত খুশি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠাক তাতে নির্বাচন কমিশনের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে। বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা বলেন।

পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো আসলে ভালো হয়। আরও কিছু ফরমালিটিস আছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। সেক্ষেত্রে তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠায়, যত খুশি তত পাঠাক, কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের।

ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ চেলেরি রিকার্ডো।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছেন। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ অথবা ১৯ তারিখ বৈঠক করবে। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। তাদের যে জিজ্ঞাসা ছিল কমিশন তাদের সন্তুষ্ট করেছে, তারা সন্তুষ্ট।

ইইউ প্রতিনিধি দল কোনো শর্ত দেয়নি জানিয়ে তিনি বলেন, তারা আমাদের পরিস্থিতি দেখেছেন। আমাদের প্রস্তুতি দেখেছেন। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবেন, তাতে কোনো লিমিটেশন নেই।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে তারা ৯১১টি নির্বাচন করেছে। সেক্ষেত্রে তারা সন্তুষ্ট। পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তারা আরও বিস্তারিত আলোচনা করবে।

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটার সংখ্যা কত।

কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টি কিছুই প্রকাশ করেনি জানিয়ে তিনি বলেন, আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন ফেয়ারলি নির্বাচন করতে সক্ষম কি না তা জানতে চেয়েছেন। তারা সন্তুষ্ট হয়েছেন।

বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের প্রধান চেলেরি রিকার্ডো বলেন, প্রাক-নির্বাচনী পরিস্থিতি মূল্যায়নের পর তারা সিদ্ধান্ত নেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কি না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুই সপ্তাহের সফরে এসেছি। আমরা প্রাক-নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবো। তার ভিত্তিতে আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সেই সিদ্ধান্ত হবে।

তাদের এ সফর গণমাধ্যমে গুরুত্ব পাওয়ার মতো না হলেও অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। তিনি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান। তবে এসময় সাংবাদিকদের কোনো প্রশ্ন নেবেন বলে জানান তিনি।

বৈঠকের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘মিস্টার রিকার্ডো যেটা বলেছেন ওটাই আমার বক্তব্য।’

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের পাঁচ সদস্য, সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102