ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কোনো বিদেশি প্রভু নয়, দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তির মূল উৎস। তাই দেশের গণতন্ত্রকে আরো মজবুত করতে সংবিধানের বিধি অনুসারে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে নওগাঁর সাপাহারে মহিলা কলেজ প্রাঙ্গণে সাপাহার উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সবার সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তার মানে এটা নয় যে বিদেশিরা নির্বাচনে হস্তক্ষেপ করবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিধান নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে। কৃষক শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পান না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে, শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে। সবাইকে জনগণের কাছে যেতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে প্রচারের আহ্বান জানান তিনি।

সম্মেলনে যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজাহান হোসেন মণ্ডল বক্তব্য দেন।

সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102