ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইইউ প্রতিনিধিদলকে যা জানাল জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৪১ বার পঠিত

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানের একটি বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ৯টায় বিএনপির সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি।

জানা যায়, ঢাকা সফররত প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সংলাপের মাধ্যমে সমাধান চেয়েছে জাতীয় পার্টি।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, দেশের মানুষ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সে জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এ জন্য সরকার ও ইসির ভূমিকা পালন প্রয়োজন। বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান চুন্নু।

এ সময় বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা মাসরুর মাওলা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102