ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশকে ঘুস দিয়ে মেয়ের মরদেহ নিলেন দরিদ্র বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধূ সোনিয়া আক্তারের (২৮) ময়নাতদন্তের পর পুলিশকে ২০ হাজার টাকা ঘুস দিয়ে মরদেহ নিতে হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা মো. আক্তার হোসেন। শনিবার (১৫ জুলাই) ভৈরব বাজারে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।

আক্তার হোসেন বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেছে তা আমি বিশ্বাস করি না। যৌতুকের টাকা দিতে না পারায় আমার জামাই তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে। আমি থানায় মামলা করতে গেলে পুলিশ আমার কাছ থেকে সাদা কাগজে সই রেখে অপমৃত্যু মামলা করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ থানায় আনা হয়।

তিনি বলেন, খবর পেয়ে আমি মরদেহ আনতে গেলে থানার এসআই মাজাহার মরদেহ পরিবহনসহ অন্য খরচ বাবদ আমার কাছে ২০ হাজার টাকা ঘুস দাবি করে। আমি গরিব মানুষ, টাকা দিতে পারব না বললে পুলিশ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে আমি আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করে ২০ হাজার টাকা ঘুস দেওয়ার পর এসআই মাজাহার মরদেহ হস্তান্তর করে।

তবে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মাজাহার হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, আক্তার মিয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি তার কাছ থেকে মরদেহ হস্তান্তর বাবদ কোনো টাকা নিইনি।

অপমৃত্যু মামলার বিষয়ে তিনি বলেন, বাদী নিজে সই দিয়ে অপমৃত্যু মামলা করেছেন। এখন কী কারণে অস্বীকার করছেন তা আমি জানি না। তিনি হত্যা মামলার বিষয়ে থানার ওসিকে বা আমাকে কিছুই বলেননি।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ২০ হাজার টাকা দিয়ে মরদেহ নিতে হয়েছে এমন অভিযোগ আক্তার মিয়া আমার কাছে করেননি। অভিযোগ পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতাম। আর মরদেহ নিতে এলে পুলিশ কেন টাকা দাবি করবে? লিখিত অভিযোগ পেলে আমি ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, আক্তার হোসেন নিজেই অপমৃত্যু মামলা করেছেন। এখন কার পরামর্শে বা কী কারণে এসব অভিযোগ করছেন তা আমি জানি না।

জানা গেছে, গত ৮ জুলাই সকালে ভৈরবের কালিপুর গ্রামে স্বামী আরমান মিয়ার বাড়ি থেকে গৃহবধূ সোনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে ওইদিন বিকেলে ভৈরব থানায় আনা হলে নিহতের বাবা মরদেহ আনতে থানায় যান। সেখানে তার কাছে ২০ হাজার টাকা ঘুস দাবি করা হয় বলে অভিযোগ করেন নিহতের বাবা।

# জাগোনিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102