ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুব মহিলা লীগের ১৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪৪ বার পঠিত

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬৩ জন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংগঠনের সবশেষ সম্মেলনের দিনে ঘোষণা করা হয়েছিল।

সম্মেলনের প্রায় সাত মাস পর রোববার (১৬ জুলাই) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন করেন।

কমিটিতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন- জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরী, শামীমা চৌধুরী বিথী, অ্যাড. খোদেজা নাছরীন এমপি, আশরাফুন্নেছা পারুল, সেলিনা রহমান, সৈয়দা মোনালিসা, নাদিরা পারভীন লাকী, শামীমা আক্তার দোলা, সালমা ভূইয়া চায়না, সীমা ইসলাম, জাকিয়া সৃজনী শিউলী, শাহানাজ আক্তার রুনা, রাশেদা পারভীন মনি, নাজমা বেগম রত্না, মির্জা রাফিয়া আক্তার, বীণা চৌধুরী, মিতু আক্তার, মেহের নাজ আক্তার নাহিদা, শামীমা আরা নিগার।

কমিটিতে ৮ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা হলেন- জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমী, তানিয়া সুলতানা হ্যাপী, তানিয়া হক শোভা, নিলুফা ইয়াসমিন সম্পা ও উছমিন আরা বেলী।

কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন ২১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ৮ জন করে, বিভিন্ন সম্পাদক পদে ৪১ জন এবং সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।

গত বছরের ১৫ ডিসেম্বর সম্মেলনে সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ডেইজী সারোয়ার, আর সাধারণ সম্পাদক হন শারমিন সুলতানা লিলি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102