ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোটার উপস্থিতি কম, আমরাও দেখতে পাচ্ছি: ইসি রাশেদা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৮ বার পঠিত

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম। সেটি স্বীকার করেছে নির্বাচন কমিশনও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাবে বলে ধারণা কমিশনের।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি আমরাও দেখতে পাচ্ছি কম। কারণ হিসেবে আমার ব্যক্তিগত মতামত, এটা খুবই স্বল্প সময়ের নির্বাচন; সংসদের মেয়াদ খুবই স্বল্প সময়ের, জাতীয় সংসদ নির্বাচন হবে। এটা একটা কারণ হতে পারে।’

‘এছাড়া ওটা একটা অভিজাত এলাকা। এই ভোটের ব্যাপারে ওনারা আগ্রহী হয়তো নাও হতে পারেন, আমি ঠিক জানি না কী হয়েছে। এটা আমরা জানতে পারব আরও পরে। ভোট আগে হোক, ফলাফল হোক, কত শতাংশ হয় দেখা আমরা। গ্রহণযোগ্য পারসেন্ট হতেও তো পারে! আর আমি যখন গেছি তখন টিপটিপ বৃষ্টি হচ্ছিল। এটাও হতে পারে, বৃষ্টি কারণে ওই সময় ভোটাররা আসেননি। সময়ের সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আমাদের ধারণা,’ বলেন তিনি।

ভোটগ্রহণ শুরু ৩ ঘণ্টার মাথায় ‘সুষ্ঠু পরিবেশ নেই’ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তরিকুল ইসলাম, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাশেদা সুলতানা বলেন, ‘আমরা তদন্ত করব, সত্যি কি না মিথ্যা দেখব। অভিযোগ কিন্তু নানা জন, নানাভাবে আনতে পারে। অভিযোগ এলেই সত্য বা মিথ্যা—তা কিন্তু না। সেটার সত্যতা যাচাই করা দরকার। সত্যতা যাচাইয়ের পরে নিশ্চয়ই আমরা আইনি ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102