ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহবাগে চলছে চিকিৎসকদের আন্দোলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬১ বার পঠিত

পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আন্দোলন বহাল রেখেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলছেন, পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে তাদের সঙ্গে উপহাস করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন চিকিৎসকরা। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন। এসময় তারা ‘বেতন ভাতার উন্নয়ন, করতে হবে বাস্তবায়ন’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’-এসব স্লোগান দিতে থাকেন।

৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আন্দোলন করছেন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা। তবে তাদের আন্দোলনের মুখে রোববার (১৬ জুলাই) পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়।

আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, সাতদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোনো দয়া চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা কোনোভাবেই মেনে নেবো না।

বাংলাদেশ পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন বলেন, আমরা গতকাল শুনেছি ভাতা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এটা একটা উড়ন্ত খবর। এর কোনো সত্যতা নেই। যদি সত্যও হয়, ২৫ হাজার টাকায় আমরা সন্তুষ্ট নই। আমরা এমন একটা ভাতা চাই, যেটা দিয়ে পরিবার নিয়ে সুন্দর করে জীবন-যাপন করতে পারি, পাশাপাশি আমাদের চলমান কোর্সটি সুন্দরভাবে শেষ করতে চাই।

তিনি বলেন, শান্তিপূর্ণ অবস্থান করতে চেয়েছিলাম, কিন্তু গতকাল আমাদের ওপর পুলিশ যেভাবে হামলা করেছে, তা কোনোভাবেই কাম্য ছিল না। এই অন্যায়ের বিচার আমরা চাই। ইন্টার্ন চিকিৎসকরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। ইন্টার্ন চিকিৎসকদেরও আমরা পাশে পাবো।

ডা. জাবের আরও বলেন, রাজপথে আমরা দাবি আদায় করতে চাই না। টেবিলে আলোচনা করেই দাবি আদায় করতে চাই। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হয়েছে। ৬ মাস ধরে আমরা ঘুরছি, যেখানেই গিয়েছি শুধু আশ্বাস পেয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102