ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিরো আলমের এজেন্টদের ঢুকতে না দেওয়ার কারণ জানালেন রিটার্নিং অফিসার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৬ বার পঠিত
রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন চলছে। যেখানে একতারা প্রতীক নিয়ে লড়ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি অভিযোগ করেছেন, তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

হিরো আলমের এমন অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, হিরো আলম যথাযথ ফরম পূরণ করে এজেন্টদের কেন্দ্রে পাঠাননি। এ জন্য তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

সোমবার (১৭ জুলাই) বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

মনির হোসেন বলেন, হিরো আলম সকালেই আমাকে অভিযোগ দিয়েছিলেন। প্রিসাইডিং অফিসারকে ফোন দিয়ে তা সমাধান করেছি। তবে নির্বাচনের তো একটি নিয়ম আছে। সেটি তিনি মানেননি।
ভোটারদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের উপস্থিতি কম। তবে এটা বড় সমস্যা নয়, কারণ এখনো অনেক সময় রয়েছে। ভোটারের সংখ্যা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে ভোটার আরও বাড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102