ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৯ বার পঠিত

খুলনায় বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ শুরু আগেই পরিপূর্ণ হয়ে গেছে নগরীর সোনালী ব্যাংক চত্বরের সমাবেশস্থল। রাত পোহানোর আগেই একের পর এক মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যে তাদের উজ্জীবিত করতে সমাবেশমঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, সমাবেশ যেন সফল না হয় সেজন্য বাধা
দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলায় বাস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা রোববার (১৬ জুলাই) কয়রা ও পাইকগাছা উপজেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এমনকি তারা সোমবারও বাস চলাচল বন্ধ রেখেছে বলে জেনেছি। তবে এসব বাঁধা উপেক্ষা করেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন। আজকের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102