ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬১ বার পঠিত

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল ৩টা ১০ মিনিটে হামলা চালানো হয় হিরো আলমের ওপর।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস।

তিনি বলেন, আমরা সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।

এদিন দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম।

ভোট নিয়ে তিনি জাগো নিউজকে বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটি জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো খোঁজখবর নেয়নি তারা।

এসময় ওই কেন্দ্রে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমের সঙ্গে উপস্থিত জনতাকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।

এর আগে বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন একতারা প্রতীকের আলোচিত এ স্বতন্ত্র প্রার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102