ads
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, কারাগারে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৬ বার পঠিত

রংপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জুলাই) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৬ জুলাই) রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী (৪০), কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে গৃহবধূকে শোবার ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন তিনজনকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102