ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

পদযাত্রা কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় এলাকায় এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পদযাত্রা কর্মসূচির শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় এলাকায় জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আযমসহ দলটির ৮-১০ নেতাকর্মী আহত হন। এর পরপরই পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরে যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিনা উসকানিতে আওয়ামী লীগের লোকজন বিএনপি অফিসে হামলা চালান বলে দাবি করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102