ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

কিশোরগঞ্জে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের রথখোলা এলাকার ঈশাখাঁ রোডে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে জেলা বিএনপি শহরে পদযাত্রা বের করে। এর আগে জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা কমিটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন। পরে পদযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগম, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, রেজাউল করিম খান চুন্নু, এডভোকেট জালাল উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমখ।

পদযাত্রাটি শহরের রথখোলা এলাকা অতিক্রম করার সময় নূর মসজিদ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীদের একটি অংশ পুলিশের বাধা উপেক্ষা করে শহরের আঠারোবাড়ি কাচারির দিকে এগিয়ে গেলে পুলিশ অপর অংশের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

অন্যদিকে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঈশাখাঁ রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102