ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরে বিএনপি-পুলিশ ধস্তাধস্তি, আহত ২৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কে ফায়ার সার্ভিসের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির পদযাত্রা শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বেকুটিয়া সেতুর দিকে যেতে দেওয়া হয়নি। পুলিশের বাধার মুখে পড়ায় নেতাকর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন।

তিনি জানান, এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং লাঠিসোটা দিয়ে আঘাত করলে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে রাহাত সেখ, জাকির হোসেন ও মনির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান আলমগীর হোসেন। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত পিরোজপুর-হুলারহাট সড়ক অবরুদ্ধ থাকে এবং অসংখ্য যানবাহন বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিসের সামনে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন ও শেখ রিয়াজ আহম্মেদ রানাসহ নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102