ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বাংলাদেশ কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৯ বার পঠিত

বন্যহাতি সংরক্ষণের দাবি ও বন্যহাতির আক্রমণে নিহত কৃষক পরিবারকে পুনর্বাসনের দাবিসহ ১২দফা দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

‘বাংলার কৃষক – ক্ষেত মজুর এক হও, কৃষকের অধিকারে ঐক্যবদ্ধ হও’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার সহ সভাপতি মনোয়ারা খাতুন লিলি, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, কার্যকরী সদস্য হারুনুর রশিদ, রুপনারায়ণ কুড়া ইউপি সভাপতি রীনা জেংচাম, নালিতাবাড়ী ৭ নং ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, পোড়াগাঁও ইউপি সভাপতি আব্দুস সাত্তার, সাংবাদিক হুমায়ুন মুজিব, সদস্য খালেদা বেগম, সফুরা বেগম।

এসময় বক্তারা, ফসলের ন্যায্য দাম প্রদান, সার-বীজ-কীটনাশকের দাম কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, ফারাক্কা চুক্তির বাস্তবায়ন, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের সংখ্যা বাড়ানো, কৃষক সমবায় গঠন, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ৫৭ টি নদীর পানির নায্য হিস্যা নিশ্চিতকরণ, বন্যহাতি সংরক্ষণের জন্য অভয়ারণ্য গড়ে তোলার দাবি ও বন্যহাতির আক্রমণে নিহত কৃষক পরিবারকে পুনর্বাসনের দাবিসহ ১২দফা দাবি তুলে ধরেন।

অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে কৃষি ও কৃষকের স্বার্থে ১২ দফা দাবি সংবলিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102