ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেখ হাসিনা ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক: প্রবাসীকল্যাণমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি একজন ব্যতিক্রমধর্মী রাষ্ট্রনায়ক। বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, এমন সরকার প্রধান কাউকে পেছনে ফেলে রাখেন না। তিনি দুস্থ ও অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সবাইকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা সামনে এগুতে চান।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যানসার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ইমরান আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী বিপন্ন, অসহায়, দুস্থ, অনাথসহ সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করছেন। আমরা এমন একজন জনবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি যিনি দুঃখী মানুষের কষ্ট বোঝেন। অনুন্নত এলাকার বেদনা তাকে আকৃষ্ট করে।

মন্ত্রী বলেন, জটিল রোগে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানের বরাদ্দ বাড়ানোসহ গোয়াইনঘাটের সব খাতের পরিসর বাড়ানোর জন্য চেষ্টা অব্যাহত আছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শাহাব উদ্দিন শিহাব, মামুন পারভেজ, গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, লোকমান হোসেন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102