ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এটি শেষ হবে।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গায়ে-পড়ে কারও সঙ্গে গোলমাল করবেন না। আমাদের ধৈর্য ধরার সময়। আমরা বিজয়ী হবো। আমরা কেন গোলমাল করবো? পরিবেশ যত শান্তিপূর্ণ হবে, আমাদের তত সুবিধা। আশপাশে কারও উসকানিতে পা দেবেন না। তারা উসকানি দেবে, সতর্ক থাকবেন। মনে রাখবেন, ভরা কলসি নড়ে না। আপনারা কেন নড়বেন? আমাদের ওপর আক্রমণ করলে পরিস্থিতি বলে দেবে, কী করবো। নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন না।

বিএনপির অব্যাহত দাবির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়েছেন, সংবিধান থেকে একচুলও নড়বো না।

তিনি বলেন, বিএনপিমার্কা তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না। বিএনপিমার্কা নির্বাচনকালীন সরকার আমরা মানি না। সংবিধানে যা আছে, সে অনুযায়ী সব করবো। এর বাইরে আমরা একচুলও নড়বো না। মারামারি হুমকিতেও কাজ হবে না। আওয়ামী লীগ কারও কাছে মাথানত করবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল বলেছেন- তাদের পদযাত্রা নাকি জয়যাত্রা, বিজয়যাত্রা। আসলে তাদের পদযাত্রা পরাজয়যাত্রা, পতনযাত্রা শুরু হয়ে গেছে।

তিনি প্রশ্ন করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন কী দিয়ে গেছে? তত্ত্বাবধায়ক দিয়েছে? সরকারের পদত্যাগ, নাকি শেখ হাসিনার পদত্যাগ? তারা দেওয়ার কে? বিএনপি আসলে পেয়েছে একটা হাঁসের ডিম, ঘোড়ার ডিম। আমেরিকানরা এসেছে, বিএনপি মনে করেছে তারা বলবেন- সংলাপ করতেই হবে। আসলে তারাও দিয়ে গেছে ঘোড়ার ডিম।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনা দায়িত্বে থেকে নির্বাচনকালীন সরকারে থাকবেন। মিথ্যাচার করে কোনো লাভ হবে না। আমেরিকান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আমরা বলেছি, আমরা শান্তি চাই। নির্বাচনের সময়ও শান্তি চাই।

ওবায়দুল কাদের দাবি করেন, বাংলাদেশের শয়তানের দল বিএনপি। বাংলাদেশের আরও ৩৬টা শয়তানের দলের মিল হয়েছে। তারা নাকি রাষ্ট্র মেরামতে নেমেছে। মেরামত তো শেখ হাসিনা করেছে। আপানার তো চুরি করেছেন, খাম্বা দিয়েছেন। আর শেখ হাসিনা দিয়েছেন শতভাগ বিদ্যুৎ।

এসময় অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ওপর ভর করে লাভ নাই। তারা ঘোড়ার ডিম ছাড়া কিছুই দিতে পারবে না। বিএনপি ভুয়া। ওদের জোট ভুয়া। তাদের পরাজয় অনিবার্য। তাদের পদযাত্রা বিফলে যাবে।

ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন বক্তব্য দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102