ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

এদিন নগর ভবন হতে নগরীর প্রায় ১৫টি স্থানের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলায় এবং রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে আটটি মামলা দায়ের করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ উম্মে হাবিবা, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাসিক মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ম্যাজিস্ট্রেট শাখার বেঞ্চ সহকারী হাবিবুর রহমান, মনিটরিং শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102