ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিবের সঙ্গে একই ফ্লাইটে যাচ্ছেন মুশফিক-তাসকিনও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পঠিত

জিম্বাবুয়ের ঘরোয়া আসর ‘জিম আফ্রো টি-টেন লিগ’ খেলতে হারারে যাচ্ছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর ‘গ্লোবাল টি-টোয়েন্টি লিগ’ খেলতে যে ফ্লাইটে দুবাই হয়ে কানাডা যাচ্ছেন সাকিব আল হাসান, সেই একই ফ্লাইটে দুবাই যাবেন মুশফিক ও তাসকিন। এরপর দুবাই থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারে যাবেন তারা।

মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন তারা। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে চড়ে দুবাই যাবেন বাংলাদেশ ক্রিকেটের এই তিন নক্ষত্র।

আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। তাসকিন খেলবেন বুলাওয়ায়ো ব্রেভসে, মুশফিকের দল জোবার্গ বাফেলোস। অন্য দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, ও কেপ টাউন স্যাম্প আর্মি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102