ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার বিকালে রাজধানীর আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

তিনি বলেন, আপনারা জানেন আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমি কিন্তু আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আজ আমার বাড়িতে ৪টি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন ছেলে গিয়ে ‘হিরো আলম বের হ’ বলে চিৎকার করছিল। তারা আমার গেটে ভাঙচুর করেছে। তারা কারা আমি জানি না।

জীবনের নিরাপত্তাহীনতার জন্য পুলিশ প্রশাসন দায়ী বলেও উল্লেখ করেন হিরো আলম।

তিনি বলেন, যেদিন আমার ওপর হামলা করা হয়, সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।

নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে হিরো আলম বলেন, বস্তি এলাকার ৮-১০ বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে ৫ হাজারের বেশি ভোট পান হিরো আলম। ভোটের দিন বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে নৌকার ব্যাজধারীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক বিশ্ব নিন্দা জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102