ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটে কৃষকের বিশেষ অঙ্গে প্রতিপক্ষের আঘাত, লাগলো ১৪ সেলাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় বাগবিতণ্ডার জেরে বাবুল শেখ (৪৫) নামে এক কৃষকের বিশেষ অঙ্গে ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার জব্বারের হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবুল শেখ বড়শিবাওয়া গ্রামের বাসিন্দা ।

তার স্ত্রী শারমিন বেগম ও ভাই বাহাদুর শেখ বলেন, মোড়েলগঞ্জের জিলবুনিয়া পীরের জমিতে গরু চরানো নিয়ে বাবুল তার প্রতিপক্ষ রাজ্জাকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে বাবুলের বিশেষ অঙ্গে আঘাত করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বিশেষ অঙ্গে ১৪টি সেলাই লেগেছে।

অভিযুক্ত রাজ্জাক শেখ বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক। তিনি বলেন, আমাদের দুজনের সঙ্গে হাতাহাতি হয়েছে। ওই সময় পড়ে গিয়ে হয়তো বাবুল আঘাত পেয়েছেন। তাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিয়াউল আদনান রোমেল বলেন, বাবুলের বিশেষ অঙ্গে ১৪ সেলাই লেগেছে। বুধবার সকালে তাকে কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পেয়ে পরবর্তী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনা সম্পর্কে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102