ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে পুলিশের নাশকতা মামলায় বিএনপির ১২ নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৫ বার পঠিত

লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা নাশকতা ও সহিংসতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ওসি জানান, বৃহস্পতিবার দিনভর সংহিতার ঘটনায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ১৮ জুলাই বিএনপি পদযাত্রা কর্মসূচি পালনকালে লক্ষ্মীপুরে নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় বুধবার রাতে সদর থানায় পৃথক তিনটি নাশকতার মামলা ও একটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৫৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ হাজার ৭৫০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102