ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজবাড়ীতে প্রাইভেটকারচাপায় যুবলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

রাজবাড়ীতে প্রাইভেটকারের চাপায় সৈকত উজ্জামান শুভ গাজী (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত শুভ বসন্তপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলা শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সৈকত উজ্জামান বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জিএমএ মান্নানের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে জেলা শহরের শ্রীপুর এলাকায় আলগাজ্জালী স্কুলের সামনে চার রাস্তার মোড়ে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠার সময় একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী সৈকত উজ্জামান। এ সময় তার বন্ধু রাজু আহত হন। স্থানীয়রা রাজুকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুদ জানান, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102