ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসুন্দা নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে কলা গাছের ভেলায় ভেসে খেলা করার সময় নরসুন্দা নদীতে ডু্বে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় পানির স্রোতে ভেসে যাওয়া আরও চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নরসুন্দা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ৩টার দিকে সোহাগ মিয়া ও কামরুল ইসলাম আরও চার কিশোরকে নিয়ে ওই নদীতে গোসল করতে যায়। সেখানে তারা কলা গাছের ভেলা ভাসিয়ে খেলাধুলা করছিল। খেলা করার একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। পরে নদীতে পেতে রাখা মাছ ধরার জালে গিয়ে আটকায় তারা।

এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ‍্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সোহাগ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি রাশেদুজ্জান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102