ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

একই দিনে কাদের-ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

একই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে যেন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন হয়, সে বিষয়ে উৎসাহিত করে যুক্তরাজ্য।

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, সাক্ষাৎকালে দেশের আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন।

ওবায়দুল কাদের আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির মাথাব্যথা, এ নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী ও সংসদের পদত্যাগ—এই তিন দাবি নিয়ে বিদেশিরা কিছু বলেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102