ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে হত্যা মামলার ৭ আসামির যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর থানার চৌকিদার রজব আলী হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আদালতে ছয় আসামির উপস্থিতিতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আ. কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এদের মধ্যে তারা মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় খুন হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনায় পরদিন ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102