ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ আসামি পলায়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এঘটনায় মাদক কারবারী দলের হামলায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শকসহ দুই সদস্য আহত হয়েছেন।

তারা হলেন সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সদস্য মনিরুজ্জামান ও আসাদুজ্জামান। তারা কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন

পলাতক আসামি সাইদুল ইসলাম একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারী সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়ায় সাইদুলের দলবল এসে তাদের ওপর হামলা করে । এসময় সাইদুল সহকারী পরিদর্শত আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলীপ নুরকে আটক করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। আদালত তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102