ads
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরের পর জেলার ইসলামপুর ও বকশীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী কাভার্ডভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশায় থাকা শামীম মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন।

অপরদিকে ইসলামপুর উপজেলায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে ট্রাকের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মারা যান আরমান নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102