ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঈশ্বরদীতে আগুনে পুড়লো কৃষকের ১১ ঘর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৭ বার পঠিত

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর ও দুইটি রান্নাঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত ১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের গ্রামের কৃষক তাজমল প্রমাণিকের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জাগো নিউজকে বলেন, শনিবার গভীর রাতে তাজমল হোসেনের বাড়িতে আগুন লেগে ইটের দেয়াল ও টিনের ছাউনির বসতবাড়ির ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তিনটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে গেছে। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরিবারের কেউ তা বলতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায়। যাতায়াতের রাস্তা খুবই সরু। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অনেক বেগ পেতে হয়েছে। শনিবার দিনগত রাত ২টা ৩০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই বসতবাড়িসহ আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102