ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

গাড়িচালকের নাম জাহাঙ্গীর। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি চালক। তবে নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতরা হলেন- খানপুরের ইরানি, জামতলার সারা ও নাজমা, চানমারির আমজাদ, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট আধাঘণ্টার চেষ্টায় ফতুল্লায় ফকির এপারেলস কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102