ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

নরসিংদীর চরাঞ্চলে এক বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (২২ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী বাজারের মদিনা মেডিক্যাল হলের ভেতর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাত সাড়ে ৯টায় ওই তরুণীর ভাই নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে ধর্ষক আব্দুর শাক্কুকে (৪৫) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটক শাক্কু আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের উত্তর পাড়া মহল্লার মৃত আব্দুল হাসিমের ছেলে। তিনি আলোকবালী ইসলামিয়া সুন্নি মাদরাসার প্রধান শিক্ষক।

অপরদিকে নির্যাতিতা তরুণী ওই বাক ও মানসিক প্রতিবন্ধী তরুণী আলোকবালী গ্রামের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাক ও মানসিক প্রতিবন্ধী ওই তরুণী শনিবার দুপুর ১টার দিকে আব্দুর শাক্কুরের মালিকানাধীন মদিনা মেডিক্যাল হলে ওষুধ নিতে যায়। দুপুরের সময় বাজার অনেকটা ফাঁকা থাকায় লম্পট শিক্ষক ওই প্রতিবন্ধী তরুণীকে ওষুধ দেওয়ার ছলে তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।

পরে ওই তরুণী সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় ওই তরুণীর বড় ভাই নায়েস মিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে প্রভাবশালীদের মাধ্যমে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ধর্ষক আব্দুল শাক্কুর। এলাকার প্রভাবশালী ব‍্যক্তিরা বিচারের নামে টালবাহানা করতে থাকলে রোববার রাত সাড়ে ৯টায় নরসিংদী সদর মডেল থানায় নায়েস মিয়া অভিযোগপত্রটি দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর নরসিংদী সদর মডেল থানার পুলিশ আলোকবালী এলাকায় গিয়ে ধর্ষক আব্দুল শাক্কুরকে আটক করে এবং ওই তরুণীকে পুলিশ হেফাজতে নেয়। তবে ধর্ষক আব্দুল শাক্কুর আটকের বিষয়টি রহস্যজনকভাবে এড়িয়ে যায় থানা পুলিশ।

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ ধর্ষণের বিষয়টি নিশ্চিত করলেও গ্রেপ্তারের বিষয়টি এড়িয়ে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102