ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেঙ্গু কেড়ে নিল মেডিকেল ছাত্রীর প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে রাজধানী ও শহর এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।মশাবাহিত এই রোগটি এবার কেড়ে নিয়েছে সাদিয়া রাইসা নামে এক মেডিকেল ছাত্রীর প্রাণ।

সোমবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাদিয়া রাইসা আনোয়ার খান মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চলতি বছরের ১৯শে মার্চ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তানজিমের সঙ্গে বিয়ে হয়েছিল সাদিয়া রাইসার।বিয়ের চার মাস না যেতেই তানজিমকে একা রেখে চলে গেলেন রাইসা।

রাইসার স্বামী তানজিম জানান, গত ১৮ই জুলাই ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে রাইসার ডেঙ্গু টেস্ট করানো হয়। এতে রেজাল্ট পজিটিভ আসে। প্লাটিলেট কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে আনোয়ার খান মডার্ন হাসপাতালে রাইসাকে ভর্তি করা হয়। ওই রাতেই তাকে প্লাজমা দেওয়া হয়। পরদিন তার প্লাটিলেট কাউন্টে ৩০০০ আসে। পরে চিকিৎসকরা প্লাজমা না দিয়ে সরাসরি ওষুধ দেন। ২১ জুলাই তার প্লাটিলেট কাউন্টের রেজাল্ট ২১০০০ আসে।

ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাইসার অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন স্বামী তানজিম। কিন্তু সোমবার সকালে না ফেরার দেশে চলে যান রাইসা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102