ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৬৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় জসিম উদ্দিন সরকার (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আত্মীয় সাথী আক্তার (৩৩) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

জসিম রাজধানীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে নিয়ে থাকতেন। পেশায় তিনি নির্মাণসামগ্রী বিতরণ ব্যবসা প্রতিষ্ঠান যুবরাজ এন্টারপ্রাইজের প্রোপাইটর ছিলেন। জসিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে রাজনৈতিক মামলার আসামি হিসেবে জেল থেকে বের হন।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল খালেক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বরাত দিয়ে বলেন, একজন নারী আত্মীয়সহ নিহত জসিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মাতুয়াইল থেকে যাত্রাবাড়ীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডের ২০-২৫ হাত পূর্বপাশে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় জসিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে ওই বাসের চাকা জসিমের মাথার ওপর দিয়ে যায়। ঘটনাস্থলেই জসিম নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে যান স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102