ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অপহরণের ২২ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২২ ঘণ্টা পর শিক্ষার্থী ফারিহা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৫টার দিকে হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদরাসার পেছন অংশে পানি চলাচলের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে এ মাদরাসায় নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীতে পড়তো।

এ ঘটনায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার মুফতি আলী আহমদের ছেলে এরফানকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।

হত্যার শিকার ফারিহা আক্তার (৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড মৌলভী বাজারের ছানা উল্লাহের মেয়ে।

ফারিহার মা জেসমিন আক্তার বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফারিহা হ্নীলা পশ্চিম সিকদার পাড়া তার বড় আম্মার বাড়ি থেকে বাসায় ফিরছিল। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণ করে। পরে আমার মোবাইলে কল করে মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করে। এঘটনায় রাতে টেকনাফ মডেল থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু শুক্রবার বিকাল ৫টার দিকে তার শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদরাসার ভেতর একটি ড্রেন থেকে মেয়ের মরদেহ পুলিশ উদ্ধার করে। ফারিয়া এ মাদরাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, অপহৃত শিক্ষার্থী ফারিহার মরদেহ মাদরাসার পেছনে পানি চলাচলের ড্রেনে পাওয়া যায়। এ ঘটনার মূল হুতাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102