ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন ইউপি সদস্য!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

শ্রীপুরে ৩৪ বছর বয়সি দুই সন্তানের জনক ইউপি সদস্য (মেম্বার) ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪ দশমিক ৪৩ পেয়ে পাশ করেছেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এসএসসি পাশ সার্টিফিকেট লাগবে- জনমুখে এমন কথা শুনে নিজে থেকেই তিনি স্কুলে ভর্তি হন। পরে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন ইউপি সদস্য হাফেজ মো. শামীম মৃধা।

তিনি ২০২৩ সালে গাজীপুরের পুবাই পলিটেকনিক্যাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি দুই মেয়ের বাবা। ১০ বছর বয়সি বড় মেয়ে কওমি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ে আর ছোট মেয়ের বয়স তিন বছর।

শামীম মৃধা যুগান্তরকে জানান, গত নির্বাচনের আগে একটি কথা প্রচার হয়- সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে একজন ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে। এই মানসিকতা নিয়ে জনসাধারণের সেবা করার জন্য স্কুলে ভর্তি হয়েছি। আজ আমার আশা পূরণ করেছে আল্লাহ। আমি মনে করি বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, তাতে করে আমার মতো সবাই এসএসসি পাশ করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান-মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবে।

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন যুগান্তরকে বলেন, ইউপি সদস্য শামীম খুবই ভালো মনের মানুষ। তাকে অনুসরণ করা উচিত, শিক্ষার কোনো বয়স নাই; মেম্বার শামীম মৃধা তার দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102