ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বকাপে জার্মানিকে চমকে দিলো কলম্বিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পঠিত

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগ মুহূর্তে গোল করে কলম্বিয়ার কাছে হারের শঙ্কা উড়িয়ে দেয় জার্মানি। তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি তাদের কপালে হারই লেখা। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে আবার তাদের জাল কাঁপলো, মেয়েদের বিশ্বকাপে কলম্বিয়া চমকে দিলো জার্মানদের।

২-১ গোলে জিতে জার্মানিকে টপকে গ্রুপের শীর্ষে উঠে গেলো কলম্বিয়া। দুই ম্যাচে দুটি জয়। আর জার্মানি নেমে গেলো দুইয়ে। এদিন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়া মরক্কো তাদের সমান ৩ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে তিনে।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৫২ মিনিটে গোল হজম করে। লিন্ডা কাইকেদো জার্মানদের জালে বল জড়ান। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে আলেক্সান্ডার পোপ সমতা ফেরান। এর আট মিনিট পর মানুয়েলা ভানেগাস লক্ষ্যভেদী হেডে কলম্বিয়াকে অবিস্মরণীয় জয় এনে দেন।

মরক্কোর বিপক্ষে এইচ গ্রুপের শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই কলম্বিয়া উঠে যাবে শেষ ষোলোতে। আর মরক্কো ও জার্মানি ম্যাচে যে জিতবে, তারাই পাবে পরের পর্বের টিকিট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102