ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিরোধ নয় প্রতিশোধ নিতে হবে: খাদ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে তাতে করে তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে। রোববার সকালে তিনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশে আওয়ামী লীগ কখনো বাধা দেয়নি। শনিবার তারা শান্তিপূর্ণ অবস্থানের নামে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন এবং পুলিশের ওপর যেভাবে আক্রমণ করেছে কোনো গণতান্ত্রিক দল তা করতে পারে না।

তিনি বলেন, রাজপথ দখলের যে অপচেষ্টা বিএনপি চালাচ্ছে তা কখনো সফল হবে না। রাজপথ কিভাবে দখলে রাখতে হয় তা আওয়ামী লীগ জানে, কিভাবে রাজপথে জয় ছিনিয়ে নিয়ে হয় তা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।

সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেই অপশক্তিকে রুখে দিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোনো অপশক্তির কাছে স্বাধীনতার পক্ষের শক্তি মাথানত করবে না।

মন্ত্রী আরও বলেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নিজেদের মধ্যে দলাদলি থেকে বের হয়ে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় ছিনিয়ে আনারও আহবান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, ফরিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102