ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় জামায়াতের সমাবেশ স্থগিত, পরবর্তী কর্মসূচি ৪ আগস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পুলিশের অনুমতি না থাকায় সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল এ তথ্য জানান। এসময় তিনি আগামী ৪ আগস্ট রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন।

আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। সেই অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিয়েছিল দলটি।

এর আগে গত ২৪ জুলাই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেফতার সব নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় দলটি।

জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ২৪ জুলাই দলটি সংবাদ সম্মেলন করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচির একটি মঙ্গলবার ঢাকায় সমাবেশ। ২৪ জুলাই কর্মসূচির বিষয়ে আইজিপিকে লিখিতভাবে জানায় দলটি। পরের দিন সকালে ই-মেইলে এবং বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে এ বিষয়ে চিঠি দিয়ে আসে। কিন্তু ডিএমপি অনুমতি ছাড়াই ঘোষণা অনুযায়ী সমাবেশ করতে চায় জামায়াত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102