ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, অতঃপর…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে সোমবার রাতে তরুণ-তরুণীকে এক ঘরে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। পরে আমতা ইউনিয়ানের ৮নং ওয়ার্ডের মেম্বার মোসলেম উদ্দিনের নেতৃত্বে এক গ্রাম্য সালিশি বৈঠকে দুই লাখ টাকায় মিমাংসার চেষ্টা করা হয়।

এ সালিশি বৈঠকে বিয়ে না দেওয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছে ওই তরুণী। রাত পশ্চিম নান্দেশ্বরী প্রয়াত সৈয়দ আলী পীরের দরবারে। এতে সভাপতিত্ব করেন ওই ইউপি মেম্বার মো. মোসলেম উদ্দীন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী সওদাগর পাড়া ঈসা পাগলার দরবারে সালিশ করা হয়। রাত ৮টার দিকে আবির হোসেনের ঘরে তাদের আপত্তিকর অবস্থায় আটক করা হয়। আটকৃত আবির হোসেন (৩২) ধামরাইয়ের আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী এলাকার সওদাগর পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই মেম্বার এ সালিশি বৈঠকের আয়োজন করেন বলে এলাকাবাসী নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আবির হোসেন ভুক্তভোগী নিকটবর্তী প্রতিবেশী। প্রায় ৭ বছর আগে ভুক্তভোগী তরুণীর বাড়ির পাশে বিয়ে করেন। বেশ কিছু দিন ধরে হারেজার (ছদ্মনাম) সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আরিফ। এর আগেও দুইবার আটক হয়। মান সম্মানের দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু আবির হোসেন একই অপরাধ বারবার করতে থাকলে এলাকার লোকজন ওতপেতে থাকে। পরে শুক্রবার রাতে দুজনকে একঘরে বিবস্ত্র অবস্থায় আটক করা হয়।

এ ব্যাপারে আবির হোসেন জানায়, আমার প্রেমিকার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক দীর্ঘদিনের। আমি তাকে বিয়ে করব। অথচ মোসলেম মেম্বার জরিমানা চাই তিন লাখ টাকা। আমি এ অন্যায় দাবি মানি না মানব না। প্রয়োজনে জেল খাটব তবু কাউকে টাকা দেব না।

এ ব্যাপারে ওই তরুণী বলেন, আমাকে বিয়ে দেওয়া না হলে আত্মহত্যা করব। এর আগে লিখে যাব ওই মেম্বারসহ মাতাব্বরদের সালিশি বৈঠকের কথা।

এ ব্যাপারে ইউপি মেম্বার মোসলেম উদ্দীন বলেন, শান্তির লক্ষ্যে এ সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কেউ যদি তা না মানে তাহলে আমার কোনো কিছুই করার নেই। নিজের ভাল যদি কেউ না বোঝে তাহলে আর অন্যের মাথা ব্যথা থাকার কথা না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102