ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চুয়াডাঙ্গায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩২ বার পঠিত

খোলা তেল, মুদি দোকান, দই-মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোর নামক প্রতিষ্ঠানে আগে সতর্ক করা সত্ত্বেও বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য, কোমল পানীয় জব্দ করা হয়। এছাড়া মেয়াদ, মূল্যবিহীন ও অবৈধ বিদেশি পণ্য বিক্রি করাসহ অন্যান্য অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স তাজুল স্টোরের মালিক নাজমুল হককে মেয়াদ, মূল্যবিহীন ও নিম্নমানের পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয় বলেও জানান তিনি।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102