ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আওয়ামী লীগের সময় ঘনিয়ে আসছে: মিনু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার পঠিত

আওয়ামী লীগ বিএনপি নিয়ে শঙ্কিত বলেই তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রায়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় ঘনিয়ে আসছে। তারা লুটপাটের রাজত্ব কায়েম করছেন। বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন আর অত্যাচারের রাজনীতি করার কারণে বিদেশিদের রোষানলে পড়েছেন। মামলা আর সাজানো রায় দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা যাবে না।’

তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে বিচারকরা যে ফরমায়েশি রায় দিয়েছেন তা প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এ রায় দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আজ সারাদেশে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে প্রমাণিত হয় তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দেওয়া রায় দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের তীব্র আন্দোলনেই এ রায় ভেসে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী (ঈসা), জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগরীর সদস্যসচিব মামুনুর রশিদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102