ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ দেবরদের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত
নেত্রকোনা

নেত্রকোনায় দেবরদের বিরুদ্ধে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার হিরণপুর কুমারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রানু আক্তার (৩৫) ওই গ্রামের খোকন মিয়ার (৪২) স্ত্রী। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে খোকন মিয়ার সঙ্গে তার ভাইদের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে খোকন মিয়ার স্ত্রী রানু আক্তারের সঙ্গে দেবরদের ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। এ সময় রানুর পাঁচ বছরের ছেলে কাছে গেলে তাকেও কুপিয়ে আহত করে তারা। এতে প্রচুর রক্তক্ষরণে রানু ঘটনাস্থলেই মারা যান। তার ছেলেকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে সুজন মিয়া ও তার মাকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102